২ ডিসেম্বর থেকে রাজ্যে শীতের আগমন ঘটবেঃআইএমডি আগরতলার প্রধান ডঃ পার্থ রায়

আগরতলা, ২৪ নভেম্বর:- ২ ডিসেম্বর থেকে রাজ্যে তাপমাত্রা নামবে। এবং রাজ্যে শীতের আগমন ঘটবে। তবে আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানান আইএমডি আগরতলার প্রধান ডঃ পার্থ রায়। তিনি আরও জানান আপাতত আগামী ৭ দিন রাজ্যে তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাচি থাকবে। সোমবার রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে উত্তর জেলায় সর্বোচ্চ ২৭ মিলিমিটার এবং পশ্চিম জেলায় প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত পাঁচ দিন ধরে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি বেশি রয়েছে। এই সময়ে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা, সেখানে বর্তমানে তা প্রায় ২১ ডিগ্রির আশপাশে রয়েছে। আগামী পাঁচ দিনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে ২ ডিসেম্বর থেকে শীতের প্রভাব অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো মোহড়া

আগরতলা পুর নিগমের ৫০ নং ওয়ার্ডে বিরোধীরা নিজেদের পরাজয় মেনে নিয়েছেঃরাম প্রসাদ পাল

পুর ও নগর নির্বাচনে দিব্যাঙ্গদের ভোট দানের জন্য বিশেষ ব্যবস্থার দাবি পেশ রাজ্য নির্বাচন কমিশনের নিকট