এন.সি নগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপের বোতল উদ্ধার বিএসএফ-এর

সোনামুড়া, ২৫ নভেম্বর: – সোনামুড়া থানার অন্তর্গত এন.সি নগর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপের বোতল উদ্ধার করলো বিএসএফ। জানা যায় বিএসএফ ৮১ নং বাহিনীর জওয়ানরা মঙ্গলবার গভীর রাতে এন.সি নগর সীমান্ত সড়কে টহলদারি করার সময় দুইটি ব্যাগ দেখতে পায়। তখন তারা ব্যাগের কাছে গিয়ে দেখতে পায় ব্যাগের অভ্যন্তরে নেশা জাতীয় কফ সিরাপের বোতল। দুইটি ব্যাগে মোট ৩৪৫ টি নেশা জাতীয় কফ সিরাপের বোতল ছিল। পরবর্তী সময় খবর দেওয়া হয় সোনামুড়া থানার পুলিসকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএসএফ-এর উপস্থিতিতে নেশা জাতীয় কফ সিরাপের বোতল গুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। এই নিয়ে সোনামুড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান সোনামুড়া থানার ওসি। তিনি আরও জানান উদ্ধার হওয়া নেশা জাতীয় কফ সিরাপের বাজার মূল্য আনুমানিক à§© লক্ষ ৪৫ হাজার টাকা।

Related posts

ধর্মনগর সংশোধনাগারে গুরুতর অসুস্থ এক অভিযুক্ত যুবকের মৃত্যু ধর্মনগর জেলা হাসপাতালে

সাব্রুম মহকুমায় গৃহবধূর গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার অপর অভিযুক্ত

রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় নাম্বার বিহীন প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক শিশু