ভোটের লড়াই-র মাঝে দুই দলের প্রার্থীর সৌজন্যতা নজর কাড়ল সকলের

রাজনৈতিক লড়াই-র মাঝে দুই দলের প্রার্থীর সৌজন্যতা নজর কাড়ল সকলের। আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী। অপরদিকে সিপিআইএম প্রার্থী বিজয় বিশ্বাস। এইদিন দুই প্রার্থী ভোট কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে একে অপরের দেখা পান। তারপর দুই প্রার্থী এক সাথে এক স্কুটিতে করে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট যুদ্ধে একে অপরের প্রতিপক্ষ। দুই দলের কর্মী সমর্থকরা যখন নিজেদের মধ্যে হিংসা হানাহানিতে ব্যস্ত ঠিক তখন দুই প্রতিপক্ষ প্রার্থীর এক সাথে ভোট কেন্দ্র পরিদর্শন সকলের নজর কাড়লো। বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী জানান ভোট চলে যাবে। তারপর সকলে একসাথে চলবে। দল যার যার। মতামত ভিন্ন থাকতেই পারে।

Related posts

ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নিঃসুদীপ রায় বর্মণ

নিগম ভোটে ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্য-র বিরুদ্ধে

জিবি বাজার এলাকায় সড়ক অবরোধ সিপিআইএম কর্মী সমর্থকদের