ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নিঃসুদীপ রায় বর্মণ

ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নি। বৃহস্পতিবার সমগ্র রাত বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। শুক্রবার ভোর ৫ টায় কংগ্রেসের পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার পর তাদেরকে আটক করে মারধর করা হয়েছে। তাদের সাথে থাকা কাগজ পত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশককে বারে বারে ফোন করার পরও কোন কাজ হয় নি। দুষ্কৃতিদের একত্রিত করে ভোটকে অবাধে লুট করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী আনা হলেও তাদের কাজে লাগানো হয় নি। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি আরও বলেন ভোটের লাইন থেকে বিরোধী দলের ভোটারদের বের করে দেওয়া হয়েছে। সুদীপ রায় বর্মণ এইদিন হুশিয়ারি দিয়ে বলেন বিজেপির দুষ্কৃতিদের চিহ্নিত করে রাখা হচ্ছে। কেউই রেহাই পাবে না। ভোট দান থেকে বিরত থেকে এই হুশিয়ারি দেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।