পুর নিগমের ১৭ নং ওয়ার্ডে সিপিআইএম পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দানের অভিযোগ

oplus_144703488

সিপিআইএম পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দানের অভিযোগ। আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বৈশালী মজুমদার নিজের পোলিং এজেন্টদের নিয়ে পোলিং স্টেশনে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দান করা হয় বলে অভিযোগ। প্রার্থী বৈশালী মজুমদার জানান তিনি নিজের পোলিং এজেন্টদের নিয়ে বিজয় কুমার স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্কুলের সামনে গাছের নিচে রাস্তার দুই পাশে মাক্স পরিধান করে কিছু দুষ্কৃতি দাঁড়িয়ে ছিল। তাদের পিছনে ছিল বিজেপি কর্মীরা। ওনারা যাওয়ার সময় সময় মাক্স পরিধান করা দুষ্কৃতিরা ওনাদের রাস্তা আটক করে পোলিং এজেন্টদের কাগজপত্র ছিনিয়ে নেয়। এবং তাদেরকে হেনস্তা করে। এমনকি ওনাকে পর্যন্ত হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Related posts

ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নিঃসুদীপ রায় বর্মণ

নিগম ভোটে ভোট কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেস প্রার্থী মৃদুলা ভট্টাচার্য-র বিরুদ্ধে

জিবি বাজার এলাকায় সড়ক অবরোধ সিপিআইএম কর্মী সমর্থকদের