আগরতলা, ২৭ নভেম্বর: ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নি। বৃহস্পতিবার সমগ্র রাত বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। শুক্রবার ভোর ৫ টায় কংগ্রেসের পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার পর তাদেরকে আটক করে মারধর করা হয়েছে। তাদের সাথে থাকা কাগজ পত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশককে বারে বারে ফোন করার পরও কোন কাজ হয় নি। দুষ্কৃতিদের একত্রিত করে ভোটকে অবাধে লুট করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী আনা হলেও তাদের কাজে লাগানো হয় নি। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি আরও বলেন ভোটের লাইন থেকে বিরোধী দলের ভোটারদের বের করে দেওয়া হয়েছে। সুদীপ রায় বর্মণ এইদিন হুশিয়ারি দিয়ে বলেন বিজেপির দুষ্কৃতিদের চিহ্নিত করে রাখা হচ্ছে। কেউই রেহাই পাবে না। ভোট দান থেকে বিরত থেকে এই হুশিয়ারি দেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
ভারতবর্ষের ইতিহাসে পুর নিগমের নির্বাচনের মতো নেক্কার জনক নির্বাচন আর হয় নিঃসুদীপ রায় বর্মণ
1