সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির

আগরতলা, ২৮ নভেম্বর:- সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। পুর ও নগর নির্বাচনের বামফ্রন্ট প্রার্থী এবং তাদের পোলিং এজেন্টদের নিরাপত্তার দাবিতে এইদিন সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পশ্চিম আগরতলা থানায় গিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিকের হাতে স্মারক লিপি তুলে দেয়। সংগঠনের রাজ্য সম্পাদিকা জানান নির্বাচন কমিশনের দায়িত্ব থাকলেও বামফ্রন্ট প্রার্থী ও তাদের পোলিং এজেন্টদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। জায়গায় জায়গায় আক্রান্ত বামফ্রন্ট প্রার্থী ও তাদের পোলিং এজেন্টরা। তাই তাদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট।

Related posts

বিরোধী দলনেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির প্রতিবাদ মিছিল

ধলাই জেলার ছৈলেংটা বাজারে অটোর ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু জিবি হাসপাতালে

২০২১ সালের পুর ও নগর নির্বাচনের তুলনায় এইবার ভোট কিছুটা কম পড়েছেঃপি.কে চক্রবর্তী