রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ ২২-ক্যারেট হলমার্কযুক্ত সোনার মধ্যে রেনিয়াম পাউডার মেশানো অবস্থায় পাওয়া গেছে

“যোধপুর মামলার তদন্তে দেখা গেছে যে, à§­.৮৩ গ্রাম ২৪-ক্যারেট সোনার সঙ্গে প্রায় এক গ্রাম রিনিয়াম পাউডার মেশানো ছিল। সুতরাং, সেই সোনা দিয়ে গয়নাটি তৈরি করার পর তাতে ২২ ক্যারেটের হলমার্ক দেওয়া হয়েছিল, কিন্তু সেটিতে সোনার পরিমাণ ছিল আনুমানিক ২০ ক্যারেটের সমান “

সোনার হলমার্ক এবং বিশুদ্ধতা যাচাই সংক্রান্ত জরুরি তথ্য:

  • রেনিয়াম কী এবং কেন এটি সোনার সাথে মেশানো হয়?

রেনিয়াম হলো একটি দুর্লভ ও অত্যন্ত ঘন ধাতু, যা শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি সোনার চেয়েও বেশি ঘন। তাই, কোনো গয়নার ওজন বাড়ানোর জন্য এতে প্রয়োজনীয় পরিমাণ সোনা যোগ না করে রেনিয়াম ব্যবহার করা যেতে পারে। যোধপুরের ঘটনায় তদন্তে দেখা গেছে যে, ৭.৮৩ গ্রাম ২৪-ক্যারেট সোনার সাথে প্রায় এক গ্রাম রেনিয়াম পাউডার মেশানো হয়েছিল। ফলে, সেই সোনা দিয়ে তৈরি গয়নাটিতে ২২-ক্যারেটের হলমার্ক থাকলেও, প্রকৃতপক্ষে তাতে সোনার পরিমাণ ছিল প্রায় ২০ ক্যারেটের সমান।

  • বিআইএস (BIS) হলমার্ক কি বিশ্বাস যোগ্য?

কটি মাত্র উদাহরণ দিয়ে এটি প্রমাণ করা যায় না যে, হলমার্কযুক্ত সোনা অবিশ্বস্ত। বিআইএস-এর মতে, সোনার বিশুদ্ধতা নির্ধারণ করা হয় সুনির্দিষ্ট পরীক্ষাপদ্ধতির (যেমন—’ফায়ার অ্যাসে’) মাধ্যমে; কেবল গয়না বিক্রেতাদের নিয়মিত এক্সআরএফ (XRF) স্ক্যানিংয়ের ওপর ভিত্তি করে নয়। ঘটে যাওয়া এই ঘটনাটি সামগ্রিক পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করে।

  • গহনা কি স্বাধীনভাবে পরীক্ষা করা যায়?

গ্রাহকরা ফায়ার-অ্যাসে পরীক্ষার জন্য একটি স্বীকৃত অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারে যোগাযোগ করতে পারেন।

  • মিশ্রণটি কী ভাবে শনাক্ত করণের হাত থেকে রক্ষা পেল?

তদন্তে বলা হয়েছে, এক্স-রে ফ্লুরোসেন্স (XRF) মেশিন—যা সাধারণত এ ধরনের শনাক্তকরণের কাজে ব্যবহৃত হয়—সেগুলো রেনিয়ামকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, সব XRF মেশিনই রেনিয়াম শনাক্ত করতে ব্যর্থ হবে কিংবা সব স্বর্ণালঙ্কারই সন্দেহজনক।

  • সোনা কেনার সময় কী কী যাচাই করা উচিত? 

সোনা কেনার সময় বিআইএস (BIS) লোগো, সোনার বিশুদ্ধতার চিহ্ন (যেমন—২২কে৯১৬ বা 22K916) এবং ছয় অক্ষরের ‘হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন’ (HUID) কোড আছে কি না, তা দেখে নিন। এরপর ‘বিআইএস কেয়ার’ (BIS Care) অ্যাপের মাধ্যমে আপনি এই HUID কোডটি যাচাই করে নিতে পারেন।

অতিরিক্ত সতর্কতার জন্য, বিআইএস-নিবন্ধিত কোনো জুয়েলারি দোকান থেকে সোনা কিনুন এবং কেনার আগে ইনভয়েসে সোনার ওজন ও বিশুদ্ধতার উল্লেখ আছে কি না, তা নিশ্চিত করে নিন।

 

Related posts

Benjamin Netanyahu agrees to let opposition leader Gadi Eisenkot become Prime Minister first and calls for a unity government

বিরোধী দলনেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির প্রতিবাদ মিছিল

ধলাই জেলার ছৈলেংটা বাজারে অটোর ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু জিবি হাসপাতালে