23
শুক্রবার (27/11/2026) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান অরবিন্দর সিং সাহনি জানিয়েছেন, বিশ্বজুড়ে ভূ–রাজনৈতিক উত্তেজনার জেরে তৈরি হওয়া জ্বালানি মূল্য সংকটের সবচেয়ে কঠিন সময় হয়তো ভারত কাটিয়ে উঠেছে। তবে পরিস্থিতির আরও অবনতি না হলে তবেই এই স্বস্তি বজায় থাকবে। একই সঙ্গে তিনি জানান, ক্রমবর্ধমান ঋণ ও বকেয়া পাওনার কারণে তেল বিপণন সংস্থাগুলি এখনও আর্থিক চাপের মধ্যে রয়েছে।
ভদোদরায় ইন্ডিয়ান অয়েলের গুজরাট শোধনাগারের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সাহনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও দেশের সাধারণ গ্রাহক এবং শিল্পক্ষেত্রে তার প্রভাব যথাসম্ভব কম রাখতে পেরেছে তেল বিপণন সংস্থাগুলি।