কমলপুর , ২৯ নভেম্বর: কমলপুর নগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের শ্মশানকে কেন্দ্র করে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে এলাকাবাসিদের মধ্যে। ৯ অক্টোবর নতুন বৈদ্যুতিক চুল্লি প্রতিস্থাপন করা হয় এই শ্মশানে। এলাকাবাসীদের অভিযোগ এই বৈদ্যুতিক চুল্লি থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। পাশাপাশি মেশিনের বিকট শব্দ পৌঁছে যাচ্ছে আশপাশের বাড়ি গুলিতে। জানা যায় শনিবার দুপুর ২ টায় একটি মৃতদেহ চুল্লিতে প্রবেশ করানো হলেও রাত ৯টা পর্যন্ত দাহ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অভিযোগ মৃতদেহটি বারবার চুল্লি থেকে বের করে পুনরায় প্রবেশ করাতে হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন আধুনিক বৈদ্যুতিক চুল্লি নির্মাণের পরেও কেন এই সমস্যা? তাঁদের দাবি অবিলম্বে বৈদ্যুতিক চুল্লির যান্ত্রিক ত্রুটি, দুর্গন্ধ ও শব্দের সমস্যার স্থায়ী সমাধান করা হোক।
কমলপুর নগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের শ্মশানে বৈদ্যুতিক চুল্লিকে কেন্দ্র করে ক্ষোভ এলাকাবাসিদের মধ্যে
1