মহিলা সংরক্ষণ বিল পেশে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আগরতলা : নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশনেই নারী শক্তি বন্দনা নামে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ বিল সংসদে পেশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা। বৃহস্পতিবার সমস্ত বিধানসভায় ধন্যবাদ রেলি করবে বিজেপি মহিলা সংগঠন। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের সভানেত্রী ঝর্ণা দেববর্মা ও বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তারা বলেন বলেন,ভারতবর্ষের নারীদের জন্য একটা গৌরবময় ১৯ সেপ্টেম্বর। নারীদের ক্ষমতায়নের মাধ্যমে এই ভারতের ক্ষমতায়ন ও উত্থান- এই ভাবনাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। ভারত সরকারের গুরুত্ব পূর্ণ বিভাগ সামলেছেন মহিলারা। এদিকে সংসদে বিল পেশের জন্য ধন্যবাদ জানান তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রদেশ বিজেপি অফিসের সামনে আনন্দে মেতে উঠেন মহিলা সংগঠনের নেত্রী- সদস্যারা। তারা বাজি পুড়িয়ে একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দে মেতে উঠেন।রাজ্যের অন্যান্য জেলায় বুধবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় মহিলা মোর্চা।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী