৮ অক্টোবর বসবে বিশেষ লোক আদালত

আগরতলা : কিছুদিন আগে জাতীয় লোক আদালত9

দে মাধ্যমে সফলতা পাওয়া গেছে। এর পরে বিভিন্ন আদালত থেকে তথ্য সংগ্রহ করা হয় ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের তরফে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত জেলা –মহকুমা আদালত গুলিতে ৪৭৮০৯ টি মামলা রয়েছে। এর মধ্যে ফৌজদারি মামলা রয়েছে ৩৫৯১৩ টি। শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ। উপস্থিত ছিলেন উপসচিব হেনা বেগম। সদস্য সচিব জানান, ৮ অক্টোবর বিশেষ লোক আদালত বসবে। ৩৩ টি বেঞ্চে বসবে বিশেষ লোক আদালত। নিস্পত্তির জন্য তোলা হবে আনুমানিক ২২ হাজার ৮৮৯ টি মামলা। উক্ত লোক আদালতে উপস্থিত থেকে সকলকে দ্রুত মামলা নিস্পত্তির সুযোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা