সমাজের প্রতি দায়দায়িত্বও ইঞ্জিনিয়ার দেখিয়েছেন- মুখ্যমন্ত্রী

আগরতলা : রক্তদানের মধ্যদিয়ে যারা রক্তদানে আগ্রহী নয় তাদেরকে উৎসাহিত করা যায়।রক্তদানের মধ্যদিয়ে মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারl অ্যাসোসিয়েশন উদ্যোগে রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ৫৬ তম ইঞ্জিনিয়ার দিবসের অঙ্গ হিসেবে জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উপলক্ষ্যে সংগঠন এদিন শিবির করে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে হয় রক্তদান শিবির।উস্পথিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংগঠনের নেতৃত্ব। শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রীসভা সিদ্ধান্ত নেবে কিন্তু কাজটি করবেন ইঞ্জিনিয়াররা। শুধু চাকরি করে পরিকাঠামোর উন্নয়ন শুধু নয় সমাজের প্রতি দায়দায়িত্ব ইঞ্জিনিয়ার আজকে দেখিয়েছেন। করোনার সময়েও ইঞ্জিনিয়াররা অনেক কাজ করেছেন। ৩৫ বছর ধরে বঞ্চনার শব্দ শোনা যেত। এখন এসব শব্দ শোনার আগেই সরকার কাজ করে দেয়। তিনি বলেন বর্তমান সরকার সবার জন্য চিন্তা করে। কারণ প্রধানমন্ত্রী যেভাবে গরিবদের জন্য চিন্তা করেন সেটা আগে কখনও দেখা যায়নি। ডাবল ইঞ্জিনের সরকার সেই দিশায় কাজ করছে। এদিন রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

 

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী