শহরে মিছিল বাঙালি মহিলা সমাজের

আগরতলা : বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্মেলন ও সমাবেশ হয় আগরতলায়। সোমবার প্রথমে বিভিন্ন দাবিকে সামনে রেখে শহরে মিছিল করে সংগঠন। এদিন রাজধানীর শিবনগর আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে দাবি জানানো হয় সমাজে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, নারী পাচার বন্ধ করা, প্রতিটি নারির সামাজিক- অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা, চাকরি সহ লোকসভা, বিধানসভার মতো আইনসভা গুলিতে নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ, নতুন জাতীয় শিক্ষা নীতিতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় অন্তর্ভুক্ত করার দাবি জানায় তারা। সংগঠনের নেত্রিত্বের অভিযোগ রাজ্যে বেড়ে চলেছে নারী ঘটিত অপরাধ।

Related posts

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

২৬ ও ২৭ সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফিজিও থেরাপি কনফারেন্সকে সামনে রেখে রাজ্যে মশাল মিছিল

রাজধানীতে আমরা বাঙালির ত্রিপুরা রাজ্য কমিটির বিক্ষোভ কর্মসূচি