পুর নিগম অভিযান ৭ অক্টোবর কংগ্রেসের

আগরতলা : পুর কর বৃদ্ধি, ক্ষুদ্য ব্যবসায়ীদের পুজার মুহূর্তে উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামছে কংগ্রেস। ৭ অক্টোবর পুর নিগম অভিযানের ঘোষণা সদর জেলা কংগ্রেসের। বিদ্যুৎ মাসল বৃদ্ধি নিয়ে কংগ্রেসের জেলা ও ব্লক কমিটিকে আন্দোলনে নামার বার্তা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কমিটির এক বৈঠক হয়। সেই বৈঠকে পুর নিগম এলাকায় সম্পদ কর বৃদ্ধির পাশাপাশি আগরতলা শহরে পূজার আগে যে উচ্ছেদ অভিযান চলছে সেই সব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা।সেই বৈঠকে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে রাজ্যবাসীর কাঁধে অনৈতিকভাবে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আগরতলা পুরো নিগমের সম্পদ বৃদ্ধি যা কোনমতেই মেনে নেওয়া যাচ্ছে না।এসবের প্রতিবাদ জানিয়ে ৭ অক্টোবর পুর নিগম অভিযানে নামছে সদর জেলা কংগ্রেস।

Related posts

বৃত্তি প্রদানে বিলম্ব রুখতে ‘স্কলারশিপ গ্যারান্টি কার্ড’ চালুর প্রস্তাব মন্ত্রী সুধাংশু দাসের

উত্তরপ্রদেশে অখিলেশের সঙ্গে জোটে আগ্রহী কংগ্রেস, তবে আসন সমঝোতায় চাই ‘সম্মানজনক’ ভাগ! সোমবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই অশান্ত বাংলাদেশ! জাতীয় ঐক্যের লক্ষ্যে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান