দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দিনেন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তনিরা

আগরতলা : সামাজিক কাজ করে যাচ্ছে রাজধানীর মহিলা মহা বিদ্যালয়ের প্রাক্তনিদের সংগঠন। প্রতিবছর দুর্গা পূজার প্রাক- মুহূর্তে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করে থাকে ওমেন্স কলেজ এলামণি এসোসিয়েশন এবছর পরীক্ষা সহ বিভিন্ন কারণে তাদের পক্ষে দুর্গা পূজার সময়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করা সম্ভব হয়ে উঠেনি। তাই আলোর উৎসব দীপাবলির আগে এই সামাজিক কাজ করলেন সংগঠনের সদস্যারা। শুক্রবার কলেজের প্রাক্তনি সংগঠনের সদস্যারা লক্ষীনারায়ণ বাড়ির সামনে থাকা দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সম্পাদিকা তাপসী রায় সহ অন্যরা। তাদের এ ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং অন্যদের অনুপ্রেরণা যোগায়।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা