রক্তদানের পাশাপাশি বস্ত্র দান রামকৃষ্ণ ক্লাবের

আগরতলা : রাজ্যে যে শান্তি বিরাজ করছে সেই মহল যাতে আরও সমৃদ্ধ হয় শায়মা মায়ের কাছে প্রার্থনা করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।প্রতিবছর শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয় আগরতলা জিবি বাজার এলাকার রামকৃষ্ণ ক্লাব। পূজাকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচীও গ্রহণ করে থাকে অন্যান্য পূজা উদ্যোক্তাদের মতো।এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।রবিবার আলোর উৎসবের দিনে সামাজিক কাজ হাতে নেয় ক্লাব। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর প্রদীপ চন্দ, জয়া ধানুক সহ ক্লাবের সভাপতি, সম্পাদক।এদিন রক্তদানের পাশাপাশি দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অতিথিরা বস্ত্র তুলে দেন।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়