ঘূর্ণিঝড় মিধিলি প্রভাত রাজ্যেও

আগরতলা : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যেও বৃষ্টি। শুক্রবার বৃষ্টিতে ছন্দপতন। অতি গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই ইলশে গুড়ি বৃষ্টি হয় রাজধানী সহ বিভিন্ন জায়গায়। মাঝ রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে। শুক্রবার ভোর থেকে রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ে। অফিস আদালত, স্কুল কলেজে ছাত্রী সহ অফিস কর্মীদের যেতে সমস্যায় পড়তে হয়। রাজধানীতেও এই ছবি ধরা পড়ে। বৃষ্টির জেরে শহরে যানবাহনের সংখ্যা কম ছিল। অনেক দোকান পাটও বন্ধ ছিল।রাস্তা ঘাটে লোকজন তেমন ছিল না। ছাতা- রেনকোট পড়েই প্রয়োজনে লোকজন বাড়ি থেকে বের হয়েছেন। বৃষ্টির ফলে শীতের মরশুম হওয়ায় শীতও অনুভব হতে থাকে। অনেকেই শীত বস্ত্র পরিধান করে বাড়ি থেকে বের হয়েছেন এদিন। শনিবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নবজাতকের প্রাণরক্ষা আগরতলা জিবিপি হাসপাতালে, বিনামূল্যে চিকিৎসায় নজির চিকিৎসকদের