জনজাতিয় খেল মহোৎসবে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল ক্রীড়া দপ্তর

আগরতলা : খেলাধুলার পরিকাঠামোয় উত্তর- পূর্বাঞ্চলের অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা পিছিয়ে নেই।কেন্দ্রের সহায়তায় রাজ্যে অনেক পরিকাঠামো গড়ে উঠছে। রাজ্যে জতগুলি মাঠ রয়েছে আজকের দিনে তৈরি হয়েছে সব গুলি ভালো। সরকার কাজ করছে। মঙ্গলবার দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে একথা বললেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। এবছর জনজাতিয় খেল মহোৎসব হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত চলা প্রতিযোগিতায় ত্রিপুরা থেকেও খেলোয়াড়রা অংশ নিয়েছিল। জাতীয় স্তরের এই আসরে অংশগ্রহণকারীরা নিজ নিজ দক্ষতা দেখিয়ে পুরষ্কার আনতে সক্ষম হয়। তাদের মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয় দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের সাই সেন্টারে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা।

Related posts

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

CM emphasizes discipline, team spirit through football

ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী