আয় বেড়েছে ওয়াকফ বোর্ডের- শাহ আলম

আগরতলা : নিজে চেয়ারম্যান থাকাকালীন বেড়েছে ওয়াকফ বোর্ডের ২০২১-২২ অর্থ বছর থেকে। এই অর্থবছর থেকে হয়েছিল ২০২২-২৩ অর্থ বছরে মোট আয় সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শাহ আলম। তিনি ১১ মাস ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। বুধবার হজ ভবনেই সাংবাদিক সম্মেলন করেন তিনি। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালিন আয়ের হিসেব তুলে ধরার পাশাপাশি রাজ্য হজ কমিটির বিভিন্ন বিষয়ও জানান। তিনি বলেন, হজ কমিটির মাধ্যমে ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। যারা প্রশিক্ষণ নেবেন তাদের কমপক্ষে মাধ্যমিক আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।তাদের ফি থাকার ব্যবস্থা আছে। মহিলাদের প্রার্থীদের সঙ্গে একজন অভিভাবক থাকতে পারবেন।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা