বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে জন্মদিনে শ্রদ্ধা

আগরতলা : আপোষহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন প্রতি বছর রাজ্যেও উদযাপন করা হয়। বিভিন্ন সংগঠনের তরফে জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় স্বাধীনতা সংগ্রামীকে। প্রতিবছর বিভিন্ন সংগঠনের তরফে হয় অনুষ্ঠান। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। রবিবার ক্ষুদিরাম বসুর ১৩৫ তম জন্মদিনে শ্রদ্ধা জানানো হয় ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির তরফে। এদিন সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে এসে শ্রদ্ধা জানান কমিটির কর্মকর্তারা। ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির নেতৃত্ব এদিন বলেন, দেশের স্বাধীনতার ৭৭ বছর পরেও স্বাধীনতার পূর্বের সামাজিক অবস্থান এখনও বিদ্যমান আছে। বীর বিপ্লবীরা যে কারণে আত্মবলিদান দিয়েছেন তা এখনও পূরণ হয়নি।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!