অল ত্রিপুরা ডোমেস্টিক ওয়ার্কার ইউনিযন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আগরতলা : নতুন সংগঠনের আত্মপ্রকাশ।গৃহপরিচারিকাদের নিয়ে নতুন সংগঠন গড়ে তুলল কনফেডারেশন অব ফ্রী ট্রেড ইউনিয়নস অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে কনভেনশন হয়। একদিনের কনভেনশন থেকে এই সংগঠন গড়ে উঠে।অল ত্রিপুরা ডোমেস্টিক ওয়ার্কার ইউনিযন নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ। এই সংগঠনের সভাপতি হয়েছেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস, সম্পাদক হয়েছেন সমীর রঞ্জন চৌধুরী। ১৩ জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়। অজয় বিশ্বাস বলেন, ৬০ বছর হয়ে গেলে গৃহপরিচারিকাদের মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়া, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি জানানো হয়।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী