বলরাম সাহা হত্যা কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি

আগরতলা : রাজধানীতে গাড়ি চালক হত্যাকাণ্ডে অন্য অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে রামনগর পুলিস ফাঁড়িতে বিক্ষোভ দেখালেন চান্দিনামুড়া পশ্চিম ভুবনবন এলাকার লোকজন ও মৃত চালকের পরিজনেরা। তারা ডেপুটেশনও দেন ফাঁড়ির ইনচার্জের কাছে। চলতি বছরের ২৬ নভেম্বর বাড়ির অনতিদূরে ধানী জমির ড্রেনের জলে পাওয়া যায় বলরাম সাহা নামে গাড়ি চালকের মৃতদেহ। প্রথম থেকেই পরিবারের লোকজনের অভিযোগ ছিল বলরামকে হত্যা করা হয়েছে। ঘটনায় তদন্তে নেমে পুলিস প্রায় ১৫ দিন পরে গ্রেপ্তার করে একজনকে। ধৃত ব্যক্তি স্থানীয় একটি ক্লাবের কর্মকর্তা। এই ঘটনায় আরও যুক্ত রয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে এবার সরব হয়েছেন মৃতের পরিবার ও স্থানীয় লোকজন। সুবিচার চেয়ে তারা রবিবার রামনগর পুলিস ফাঁড়িতে আসেন।প্ল্যা কার্ড নিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তারা।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা