নতুন কার্যকরী কমিটি গঠিত কল্যাণ সমিতির

আগরতলা : নতুন কার্যকরী কমিটি গঠিত হল আগরতলা বড়দোয়ালিস্থিত সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা কল্যাণ সমিতির। রবিবার সংস্থার অফিসেই হয় সভা। দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।নতুন কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন সুশান্ত পাল ও শ্যামল কুমার দেব। নতুন কর্মকর্তারা বলেন, কল্যাণ সমিতি যেভাবে সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকেন সেগুলি আরও প্রসার করা। পাশাপাশি প্রতিষ্ঠানকে আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্যই তারা বদ্ধপরিকর বলে জানান তারা।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!