রাজধানীতে বিক্ষোভ মিছিল বিজেপি সদর শহর জেলার

আগরতলা : কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর বাড়ি থেকে কালো টাকা উদ্ধারের ঘটনা নিয়ে পথে নাম ভারতীয় জনতা পার্টি। সাংসদের আস্তানা থেকে প্রায় ৩০০ কোটি টাকা উদ্ধারের ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে পথে নামল বিজেপি সদর শহর জেলা। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে বের হয় মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে শেষ হয়।

সেখানে সাংসদ ধিরাজ সাহুর কুশপুত্তলিকা দাহ করেন তারা। উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য,যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদুল বণিক, ভিকি প্রসাদ, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ অন্যরা।বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, গরীব টাকা উন্নয়নের টাকা লুটপাট করেছে লুটেরারা। কংগ্রেস ভারতবর্ষের মানুষের কোনদিন মঙ্গল করতে পরে না, এটা বারে বারে প্রমানিত হয়েছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা