বিজেপি বনমালিপুর মণ্ডলের তরফে কম্বল বিলি দুঃস্থদের মধ্যে

আগরতলা : রাজ্যেও জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। এই শীতে অনেক দুঃস্থ পরিবার রয়েছে তাদের প্রয়োজনীয় গরম পোশাক- কাপড় নেই। কিংবা অনেকের নেই লেপ কিংবা কম্বল। এতে কষ্টের মধ্য দিয়েই রাত্রি যাপন করতে হয়। এসব লোকজনের কথা চিন্তা করে বনমালিপুর মণ্ডল এলাকায় দুঃস্থদের মধ্যে কম্বল বিলি করার সিদ্ধান্ত নিল বিজেপি। বুধবার রাজধানীর মঠ চৌমুহনী মণ্ডল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫১ টি ওয়ার্ডের ৫১ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়।বিজেপি বনমালীপুর মণ্ডলের সঙ্গে সহযোগিতায় ছিলেন টি আর পি সির কর্মচারীরা। উপস্থিত ছিলেন বিজেপি বনমালী পুর মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ বিভিন্ন কার্যকর্তারা। কম্বল পেয়ে খুশি দুঃস্থ পরিবারের লোকজন।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার