যুবতী বধূর মৃত্যু ঘিরে রহস্য

আগরতলা : যুবতী বধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। বুধবার ময়না তদন্ত শেষে বিপলা তেলেঙ্গার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যারাতে। জানা গেছে লেফুঙ্গা থানাধীন কালীবাজার এলাকায় শ্বশুর বাড়িতে নিজ ঘরে বধূ বিপলার মৃতদেহ বাড়ির লোকজন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসে। কিভাবে এই ঘটনা তা জানা যায়নি। মৃত বধূর ভাসুর এনিয়ে কিছুই বলতে পারেননি। স্বাভাবিক ভাবেই ২৫ বছরের বধূর মৃতদেহ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মাত্র তিন বছর আগে কালীবাজার এলাকার খোকন তেলেঙ্গার সঙ্গে বিয়ে হয়েছিল খোয়াই আশারামবাড়ি এলাকার বিপলা তেলেঙ্গার।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক