যুবতী বধূর মৃত্যু ঘিরে রহস্য

আগরতলা : যুবতী বধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। বুধবার ময়না তদন্ত শেষে বিপলা তেলেঙ্গার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যারাতে। জানা গেছে লেফুঙ্গা থানাধীন কালীবাজার এলাকায় শ্বশুর বাড়িতে নিজ ঘরে বধূ বিপলার মৃতদেহ বাড়ির লোকজন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসে। কিভাবে এই ঘটনা তা জানা যায়নি। মৃত বধূর ভাসুর এনিয়ে কিছুই বলতে পারেননি। স্বাভাবিক ভাবেই ২৫ বছরের বধূর মৃতদেহ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মাত্র তিন বছর আগে কালীবাজার এলাকার খোকন তেলেঙ্গার সঙ্গে বিয়ে হয়েছিল খোয়াই আশারামবাড়ি এলাকার বিপলা তেলেঙ্গার।

Related posts

আলোর উৎসবকে সামনে রেখে মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা মৃৎ শিল্পীদের মধ্যে

আগন্তুক ক্লাব সংলগ্ন পিয়ারী মাস্টার বাগান একটি বাড়িতে ভয়ানক অগ্নিসংযোগের ঘটনা

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন