দুইদিন ব্যাপী ক্লাসিক্যাল মিউজিক এন্ড ডান্সের উদ্বোধন

আগরতলা : ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরায় প্রতিভাবান শিল্পীর সংখ্যা কম নয়। খেলাধুলায়ও প্রতিভাবান ছেলে- মেয়ে রাজ্যের অনেক রয়েছে যারা ভারতবর্ষে ত্রিপুরার নাম উজ্জল করেছে।ত্রিপুরার যুবদের নিয়ে গর্ব হয়।ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই দিশায় এগুচ্ছে দেশ।

রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বললেন যুব বিষয়ক ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ক্লাসিক আয়োজিত এই অনুষ্ঠান।শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী তাপস ভট্টাচার্য সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী