মরিয়মনগর ক্যাথলিক চার্চে বড়দিন উৎসবে মুখ্যমন্ত্রী

আগরতলা : মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য প্রভু যীশু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। যীশু খ্রীস্টের শান্তির বাণী আজও প্রাসঙ্গিক। সোমবার মরিয়মনগর ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে বড়দিন উৎসবে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী বড়দিন উৎসব উপলক্ষে মরিয়মনগর চার্চে বড়দিনের কেক কাটেন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ বড়দিনের কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে এক ভারত শ্রেষ্ঠ ভারত ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য অর্জনের জন্য ঐক্যের উপর গুরুত্ব দেন তিনি।

              মরিয়মনগর ক্যাথলিক চার্চে বড়দিন উৎসবে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আরও বলেন, প্রভু যীশুর আবির্ভাবের দিনটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীরও জন্মদিন। এই দিনটি সারা দেশে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। সুশাসনের উদ্দেশ্য মানুষের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক গড়ে তোলা। শান্তি ছাড়া কোনও ধরনের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তির পথেই দেশের অন্তিম ব্যক্তির কল্যাণে কাজ করছেন। তিনি আরও বলেন, মানুষের আত্মমর্যাদা ও আর্থসামাজিক মান উন্নয়ন করা গেলে সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব। ডা: সাহা বলেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ শুধুমাত্র একটি শ্লোগান নয় বরং ঐক্যবদ্ধ হওয়ার একটি পদক্ষেপ। আমরা একসাথে থাকার এবং সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই কাজ করছি।

                       অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, কর্পোরেটর উত্তম ঘোষ, চার্চের ফাদার লিনস প্রমুখ।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী