নিজের জন্মদিনে দ্বিতীয়বার জন্মদিন পালন করলেন ক্রীড়াবিদ অমিয় কুমার দাস

আগরতলা : রক্তের সংকট নিরসনে যুবদের উৎসাহিত দিতে নিজের জন্মদিনে রক্তদান শিবির দ্বিতীয়বারের মতো করলেন অমিয় কুমার দাস। তিনি ত্রিপুরা ট্রাইথলন এসোসিয়েশনের সম্পাদক।রাজ্যের এই খ্যাতনামা ক্রীড়াবিদ নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য সামাজিক কর্মসূচী হিসেবে রক্তদান শিবিরকে বেঁচে নিয়েছেন ২০২২ সাল থেকে। এবছর রক্তদান শিবির হয় সোমবার। রাজধানীর মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে হয় রক্তদান শিবির। শিবিরে বেশ উৎসাহ নিয়ে লোকজন- খেলোয়াড়রা রক্ত দেন। উপস্থিত ছিলেন বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা সহ বিশিষ্টজনেরা। চলতি বছরেই অমিয় কুমার দাস উনার একটি কিডনি দান করেছেন ত্রিপুরা ট্রাইথলন এসোসিয়েশনের সম্পাদক অমিয় কুমার দাস বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবাকে। বর্তমানে দুইজনই সুস্থ।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ