৩০ ডিসেম্বর পুর নিগমের শারদ সম্মান

আগরতলা : আগরতলা পুর নিগমের শারদ সম্মান এবছর কোন ২১ টি ক্লাব, পূজা উদ্যোক্তা পাচ্ছে তাদের নাম বুধবার ঘোষণা করা হবে। এবার সেরা মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, থিম ও মহিলা পরিচালিত পূজাকে সেরার সেরা পুরষ্কার হিসেবে সুদৃশ্য ট্রফি ও ৫০ হাজার টাকা দেওয়া হবে। তাছাড়া আগরতলা পুর নিগমের ৪ টি জোনের মধ্যে ৫১ টি ওয়ার্ড থেকে ৪ টি করে ১৬ টি পুরকার দেওয়া হবে মণ্ডপ, প্রতিমা, থিম ও আলোক সজ্জায়।দেওয়া হবে ২৫ হাজার টাকা করেও। ৩০ ডিসেম্বর হবে পুর নিগমের শারদ সম্মান অনুষ্ঠান আগরতলা রবীন্দ্র ভবনে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমাজসেবী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র সহ অন্যরা। শারদ সম্মান নিয়ে মঙ্গলবার বিশেষ বৈঠক হয় নিগমের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ডেপুটি কমিশনার সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর ও আধিকারিকরা।

Related posts

একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা