লোকজনের মধ্যে ধ্বজ বিলি করলেন প্রতিমা ভৌমিক

আগরতলা : বাজার ব্যবসায়ী সহ লোকজনের মধ্যে ধ্বজ বিলি করছেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক। শুক্রবারের পরে শনিবারও তিনি দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে ধ্বজ বিলি করেন। শনিবার রাজধানীর দুর্গা চৌমুহনী বাজারে ক্রেতা- বিক্রেতার হাতে ধ্বজ তুলে দেন। যাতে সকলেই বাড়িতে এই ধ্বজ লাগান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর আহ্বানে সেদিন সকলে যাতে বাড়িতে ৫ টি করে প্রদীপ প্রজ্জলন করেন এবং দীপাবলি উদযাপন করেন। প্রতিমা ভৌমিক আরও বলেন, আমরা ভাগ্যশালী যে এই সময়ে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। গত ৫০০ বছর ধরে অনেকে চেষ্টা করেছেন , তাদের পরিশ্রম, বলিদানের ফসল ভোগ করছেন সকলে। রামের গৃহ প্রবেশ এটা আবেগ, স্বাভিমানের বিষয়।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি