৫ বাংলাদেশী নাগরিক আটক রেল স্টেশনে

আগরতলা : আগরতলা থেকে অনেক দূরপাল্লার ট্রেন চলাচল করে। প্রতিদিন নিয়ম করে এই ট্রেন গুলি রউয়ানা হওয়ার আগে তল্লাশি চালায় জি আর পি ও আর পি এফ কর্মীরা।তল্লাশিতে অনেক সময় বাংলাদেশী নাগরিক এমনকি পাচারের জন্য নিয়ে যাওয়া গাঁজাও আটক করে তারা। প্রতিদিনের মতো শনিবার জি আর পি ও আর পি এফ আগরতলা রেল স্টেশনে তল্লাশি চালায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার আগে। সেই সময় মেইন গেটের সামনে সন্দেহজনক ভাবে ৬ জন লোক দাঁড়িয়ে আছে। তাদের দেখে সন্দেহ হওয়ায় পুলিস আটক করে। জিজ্ঞাসাবাদ চালাতেই জানতে পারেন এদের মধ্যে ৫ জন বাংলাদেশী নাগরিক। একজন ভারতীয় নাগরিক। জি আর পি ও আর পি এফ বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে ভারতীয় টাকা সহ পরিচয় পত্র পায়। এদিন আদালতে সোপর্দ করা হয় তাদের। ধৃত বাংলাদেশী নাগরিকরা হলেন বিল্লাল হোসেন, সোহেল মিয়া, আজিজুল হাকিম, সামিন ও হাপিজুল ইসলাম।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার