আনুষ্ঠানিকভাবে উদ্বোধন স্টেট টেনিস টুর্নামেন্টের

আগরতলা : উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। প্রতিবছর ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের তরফে এই টুর্নামেন্ট হয়। এবছর ২০ তম কুশল ওপেন টেনিস টুর্নামেন্ট হচ্ছে। শুক্রবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার হয় রাজধানীর মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে হয় আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, পশ্চিম জেলার পুলিস সুপার কে কিরণ কুমার, ত্রিপুয়রা টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় সহ বিশিষ্টজনেরা। এবারের আসরে ৮ টি দল অংশ নেয়। ত্রিপুরার দুটি দল ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের একটি দল অংশ নিয়েছে। বাধারঘাট টেনিস কমপ্লেক্স ও স্টেট টেনিস কোর্টে চলবে খেলাগুলি।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী