পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাল এভিবিপি

আগরতলা : পরীক্ষা যাতে ভালো ভাবে দেন পরীক্ষার্থীদের চন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার থেকে শুরু হয়েছে পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের শুভ কামনায় রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রের সামনে যান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের কপালে চন্দন পরিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা যাতে ভালো ভাবে পরীক্ষা দেন।রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে ধর্মনগরেও এই কর্মসূচী নেন সংগঠনের কর্মীরা। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সম্পাদক সঞ্জিত সাহা সহ অন্যান্যরা

Related posts

১৬ নম্বর ওয়ার্ডে জয়ের লক্ষ্যে প্রচারে মুখ্যমন্ত্রী,রামনগর এলাকার বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে নির্বাচনী সভার

গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৪০ জন মহিলা পশুপালকের হাতে ছাগল তুলে দিল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস