মহিলা লিগে দ্বিতীয় জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের

আগরতলা : মহিলা লিগ ফুটবলে শুক্রবার দ্বিতীয় জয় পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ফলো ঝানু ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচে ফুলো ঝানুকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নেয় স্পোর্টস স্কুলের ফুটবলাররা। ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে গোল ২ টি করে বিনিতা সিনহা ও শ্রেয়া দেব। অন্যদিকে ফলো ঝানু ক্লাবের হয়ে ১ টি গোল করে খেলার ৮৮ মিনিটে দীপালি হালাম।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার

লেইক চৌমুহনী বাজারে মদমত্ত দুই অটো চালকের ঝামেলা গড়ালো পশ্চিম আগরতলা থানা পর্যন্ত