তিন রোহিঙ্গা আটক রেল পুলিসের হাতে

আগরতলা : লোকসভা নির্বাচনের জন্য সীমান্ত সহ আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় নিরাপত্তা বাহিনীর নজরদারির কারণে বাংলাদেশে যেতে না পেরে ফের হায়দ্রাবাদে যাওয়ার আগেই আটক তিন রোহিঙ্গা।রবিবার আগরতলা রেলস্টেশন থেকে তিনজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করে আগরতলা রেল পুলিস। এদিনই তাদের আদালতে প্রেরণ করে পুলিস।আগরতলা সরকারি রেল পুলিস থানার ইনচার্জ তাপস ধর জানান, দূর পাল্লার ট্রেন ছাড়ার আগে প্রতিদিন জি আর পি ও আর পি এফ তল্লাশি চালান। রবিবারও তল্লাশি চালানোর সময় তিনজনকে দেখে পুলিসের সন্দেহ হয়। তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে ধৃতরা জানায় তারা রোহিঙ্গা।ধৃতরা হল আব্দুল রশিদ, এম ডি ইউসুফ,এম ডি হামিদ হোসেন।আট বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলার সীমান্ত দিয়ে ঢুকে হায়দ্রাবাদ গেছে। দুই দিন আগে বাংলাদেশে যাওয়ার জন্য ত্রিপুরায় আসে তিন যুবক। কিন্তু যাওয়া হয়নি। তাই ফের ফিরে যাওয়ার জন্য আগরতলা রেলস্টেশনে যায়। তখনই পুলিস তাদের আটক করেছে।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা