বাধার ঘাট বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে ভাঙ্গন

আগরতলা : বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে ফের বড় ধরনের ভাঙ্গন ।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক সভায় বিরোধী শিবির ছেড়ে ১৭৭ জন ভোটার বিজেপিতে যোগ দেন রবিবার । ৪৫ নম্বর ওয়ার্ডের ৫৬ নম্বর বুথে হয় নির্বাচনী সভা ।সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারানী সরকার, বাধারঘাট মন্ডল সভাপতি ,যুব মোর্চার বাধারঘাট মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।

এ দিনের সভায় বিভিন্ন দল ছেড়ে ১৭৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে শামিল হন ।তাদের স্বাগত জানান বিধায়কা মিনারানী সরকার সহ অন্যান্য কার্যকর্তারা ।লোকসভা নির্বাচনের মুখে এই দল ত্যাগের ফলে বাধারঘাট কেন্দ্রে বিরোধী শিবিরে ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী