ড্রাগস সহ পুলিসের জালে এক

আগরতলা : ড্রাগস বিক্রি করতে এসে পুলিসের জালে কুখ্যাত নেশাকারবারি। ধৃতের নাম জুটন মিয়া। তাঁর বাড়ি আমতলী থানাধিন ফুলতলী এলাকায়। অভিযোগ অনেক দিন নেশার ব্যবসার সঙ্গে যুক্ত জুটন মিয়া। সোমবার রাতে আমতলী থানার কাছে গোপন খবর আসে সূর্যমনিনগর ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় ড্রাগস কেনাবেচা হবে। সেই মতো রাতের বেলা পুলিস সেখানে উত পেতে বসে থাকে। তখনই ড্রাগস বিক্রি করতে আসে জুটন মিয়া। পুলিস সঙ্গে সঙ্গে তাকে জালে তুলে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৩৩ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ড্রাগসের বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা।এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা বের বের করতে পুলিস জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ধৃতকে।

Related posts

কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্না কংগ্রেসের

পুর ও নগর নির্বাচন হলো সেমিফাইনাল, ফাইনাল খেলা হবে ২০২৮ সালেঃমুখ্যমন্ত্রী

১৯ নভেম্বর থেকে সপ্তাহ ব্যাপী মিশন সাহসি কর্মসূচি শুরু করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ