ড্রাগসের কৌটা সহ পুলিসের জালে তিন

আগরতলা : ড্রাগস সেবন করার অভিযোগে তিন যুবককে ধরে পুলিসে দিল জনতা।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত করছে পুলিস। রাজধানীর রামনগর তিন নম্বর রোডে রয়েছে হাইকোর্টের স্টাফ কোয়ার্টার। অভিযোগ সেই কোয়ার্টারের এক আবাসিকের ঘরেই চলে ড্রাগস কেনা- বেচা ও সেবন। স্থানীয় যুবকদের কাছে খবর আসে কোয়ার্টারের একটি ঘরে বহিরাগতদের আনাগোনা ও ড্রাগসের সেবনের কথা। সোমবার যুবরা হাতেনাতে ধরে ফেলে তিনজনকে। এদের মধ্যে একজন কোয়ার্টারের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রামনগর ফাঁড়ির পুলিস। পুলিস কোয়ার্টার থেকে প্রায় ৫০০ খালিসহ ভর্তি ১০ টি কৌটা উদ্ধার করে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!