চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার মালিকদের হাতে তুলে দিল পুলিস

আগরতলা : রাজধানী সহ আশপাশ এলাকায় চোরের উৎপাত অব্যাহত। একের পর এক ঘটছে চুরির ঘটনা। এবার চুরি করে রাতের আঁধারে পুলিসের সামনে পড়ে পালিয়ে গেল চোর। তবে উদ্ধার হয়েছে চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার। ঘটনা ৮ মে গভীর রাতে। জানা গেছে রাতের বেলা টহলে বের হন কলেজটিলা ফাঁড়ির পুলিস। আড়ালিয়া এলাকায় একজনকে দেখে সন্দেহ হয়। তখন পুলিস দেখে এক চোর গ্যাস সিলিন্ডার ফেলে পালায়। পুলিস তল্লাশি চালিয়ে সেখানে ৫ টি রান্নার গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। পরের দিন যাদের বাড়ি কিংবা দোকান থেকে সিলিন্ডার চুরি হয়েছে তারা অভিযোগ জানান। পুলিস যাচাই করে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডার গুলি তুলে দেন। গ্যাস সিলিন্ডার পেয়ে খুশি মালিকরা।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়