পয়েন্টে শীর্ষে নাইন বুলেটস

আগরতলা : দ্বিতীয় ডিভিশনে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো নাইন বুলেটস। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় রবিবার মুখোমুখি হয় কল্যান সমিতি ও নাইন বুলেটস। ম্যাচে ৫-১ গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এলো নাইন বুলেট। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে লিগের ১৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো দুই দল। এই ম্যাচেই বুলেটস এর কাছে আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেলো কল্যান সমিতি। এদিনের ম্যাচে নাইন বুলেটসের হয়ে জোড়া গোল করে খেলার ৬ ও ২৩ মিনিটে কাওচাং জমাতিয়া। এদিনের ম্যাচ পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেলো কল্যান সমিতি।

Related posts

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

১ থেকে ৫ অক্টোবর উদয়পুরে অনুষ্ঠিত হবে উত্তর-পূর্বাঞ্চলীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট