আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন

আগরতলা : আধুনিক নার্সিং পরিষেবার প্রতিষ্ঠাতা ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। প্রতিবছর উনার জন্মদিন আন্তর্জাতিক নার্সিং দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। সারাবিশ্বের সঙ্গে রাজ্যেও হয় অনুষ্ঠান প্রতিবছর। এবছর ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০৪ তম জন্মদিন। রবিবার এদিবসে কর্মসূচী গ্রহণ করে আগরতলা সরকারি নার্সিং কলেজ। এদিন সকালে হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এতে বহু মানুষ পরিষেবা গ্রহণ করেন বলে জানান কলেজের অধ্যক্ষা মৈত্রী চৌধুরী। শিবিরে বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়।বেশ সাড়া পড়ে। এর পরে আগরতলা সরকারি নার্সিং কলেজের অডিটোরিয়ামে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন অধ্যক্ষা সহ অন্যরা।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী