প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রেখেছে কসমোপলিটন ও হার্ভে

আগরতলা : টি সি এ পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ের ধারা অব্যাহত রেখেছে কসমোপলিটন ও হার্ভে। অন্যদিকে বিসিসিকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো ওপিসি।সোমবার প্রতিদিনের মতো তিন মাঠে তিনটি ম্যাচ হয়।এদিন নরসিংগড়স্থিত টিআইটি মাঠে মুখোমুখি হয় চলমান সংঘ ও কসমোপলিটন।ম্যাচে চলমান সংঘকে ১ উইকেটে পরাজিত করে কসমোপলিটন। ম্যাচে চলমান সংঘের দেওয়া ৮০ রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে কসমোপলিটন ২০ ওভার ৫ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।দিনের অন্য ম্যাচে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে বিসিসিকে ৭ উইকেটে পরাজিত করে ওপিসি। আর এমবিবি স্টেডিয়ামে ম্যাচে হার্ভের মুখোমুখি হয় ইউবিএসটি।ম্যাচে ইউবিএসটিকে ১৩০ রানের ব্যবধানে পরাজিত করে পয়েন্ট তালিকায় প্রথম স্থানে রয়েছে হার্ভে।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা