কংগ্রেস- তৃণমূল ছেড়ে ২১ জন বিজেপিতে

আগরতলা : বিধানসভা নির্বাচন শেষ হওয়ার তিন- চার মাসের মধ্যেই বিরোধী ঘরে হানা দিচ্ছে শাসক দল। সোমবার ২১ জন নেতা- কর্মী কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল হন। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মসূচী জারি রেখেছে গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় চলছে কর্মসূচী। একই সঙ্গে বিরোধী দলগুলিতে থাবাও বসাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সম্প্রতি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছেড়েছেন প্রশান্ত ভট্টাচার্য ও আশিস লাল সিংহ। এবার আমবাসা, আগরতলা ও বনমালীপুর বিধানসভা কেন্দ্রে দুই বিরোধী দলে ভাঙন। এদিন প্রশান্ত ভট্টাচার্য ও আশিস লাল সিংহের হাত ধরে দুই দল ছেড়ে ২১ জন নেতা- কর্মী বিজেপিতে যোগ দেন। তাদের বরণ করে নেন দলীয় পতাকা দিয়ে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য ও যুব সংগঠনের নেতৃত্ব।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা