এ ডিভিশন ক্রিকেটে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে চলে হার্ভে

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবার ৩ টি ম্যাচ হয় ৩ টি মাঠে। তিন টি ম্যাচের মধ্যে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখলের লড়াই ছিলো নরসিংগড়স্থিত টি আই টি মাঠে হার্ভে ও কসমোপলিটন ক্লাবের ম্যাচটি। এই ম্যাচেই কসমোপলিটনকে ৭৯ রানে পরাজিত করে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে চলে আসে হার্ভে। এদিনের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে হার্ভে ৪৯ ওভার ৪ বলে দলের সবকটি উইকেট হারিয়ে অতিরিক্ত ১৭ রানের সুবাদে ২৩৪ রান সংগ্রহ করে। হার্ভের দেওয়া ২৩৫ রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে কসমোপলিটন ৪৩ ওভার ৩ বলে দলের সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয়।দিনের অন্য ম্যাচে এমবিবি স্টেডিয়ামে ওপিসি খেলতে নামে মৌচাকের বিরুদ্ধে। ম্যাচে ওপিসি ক্লাব ৪৮ রানে মৌচাক ক্লাবকে পরাজিত করে। ৫ ম্যাচে ২ টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওপিসি। দিনের অন্য ম্যাচে নরসিংগড় স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয় পোলস্টার ক্লাব ও ইউ বি এস টি। ম্যাচে পোলস্টার ক্লাব ১৬০ রানের বড়ো ব্যবধানে পরাজিত করে ইউ বি এস টি কে। এদিনের ম্যাচটি জয়ের ফলে ৫ ম্যাচে ৪ টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পোলস্টার ক্লাব।

Related posts

একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা