আগরতলা-বাংলাদেশের মধ্যে শীঘ্রই চালু হবে রেল- মুখ্যমন্ত্রী

আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন।খুব শীঘ্রই চালু হবে সাব্রুমের মৈত্রী সেতু।পাশাপাশি আগরতলা-নিশ্চিন্তপুর রেলপথের ট্রায়াল রান হয়েছে। এটিও খুব শীঘ্রই চালু হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই আশাব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। সিএএ নিয়ে অপর প্রশ্নোত্তর মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের তরফে যে নির্দেশ আসবে তা বাস্তবায়ন করা হবে। বিদ্যাজ্যোতি স্কুলের হতাশাজনক ফলাফল নিয়ে তিনি বলেন, খুব দ্রুত বৈঠক ডাকবেন। দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে এবং কি কারণে এই ফল হয়েছে তা চিহ্নিত করা হবে।

Related posts

বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোন পার্টি এখন ভারতবর্ষে নেইঃ বিপ্লব দেব

বিধায়ক তফাজ্জল ইস্যুতে সরব হল জনজাতি ছাত্র সংগঠন TSF

সিমনার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যাঃআইনে অজ্ঞ প্রধানের দাবি