রক্ত দিলেন মন্ত্রী সান্তনা চাকমা

আগরতলা : রক্ত দিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। রবিবার আগরতলা সরকারি নার্সিং কলেজে রক্তদান শিবিরে নিজে রক্ত দিলেন মন্ত্রী। উৎসাহিত করলেন অন্যদের।রাজ্যে রক্তের সংকট নিরসনে এইডস কন্ট্রোল সোসাইটি-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এদিন রক্তদান শিবির হয়। এতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিন কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস সহ অন্যরা। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে রক্ত দিলেন মন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যের সহধর্মিণীও। এদিন শিবিরে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, সমাজের উন্নয়নে মুমূর্ষু রোগীর যখন রক্তের প্রয়োজন হবে তখন সকলের দরকার রক্তদান করা। তিনি সকলের কাছে আহ্বান রাখেন রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার। মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে এগিয়ে আসতে পারলে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। এদিন শিবিরকে ঘিরে দারুণ সাড়া পড়ে আই জি এম হাসপাতাল কমপ্লেক্সে ত্রিপুরা সরকারি নার্সিং কলেজে।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।