হো চি মিনকে স্মরণ সিপিএম-র

আগরতলা : স্বাধীনতার ৪৯ বছর বয়সে ভিয়েতনাম শিক্ষা- অর্থনীতি-স্বাস্থ্যসহ সমস্ত দিক দিয়ে এগিয়ে গেছে।ধান উৎপাদনে অন্যতম দেশ গোটা ভিয়েতনামে করোনা মহামারির সময়ে ৫০০ লোকও মারা যায়নি।ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিনে একথা বললেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।প্রতিবছর সিপিএম এর তরফে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও ভিয়েতনামের জাতীয় মুক্তি সংগ্রাম এবং বিপ্লবের মহান নেতা হো চি মিনের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছর তাঁর ১৩৫ জন্মদিনেও ব্যতিক্রম ঘটেনি।রবিবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, ছাত্র নেতা সুলেমান আলি সহ অন্যরা।উপস্থিত সকলে হো চি মিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।